২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার যুক্তরাজ্য সময় সকাল পৌনে আটটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে পৌঁছেন। সেখানে দুই দিন অবস্থান করে সোমবার দেশের উদ্দেশে রওনা দেবেন বিএনপি মহাসচিব। লন্ডনে পৌঁছে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন।
সূত্র জানায়, লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং একাদশ জাতীয় নির্বাচন, দলের সাংগঠনিক অবস্থা, একাদশ জাতীয় নির্বাচনের আগে দলের করণীয় ও জাতীয় ঐক্য, বিশ দলের ঐক্য ধরে রাখা, আসন ভাগাভাগি, শরীকদল ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার দলগুলোর মধ্যে ছাড় দেওয়া, দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিদের তালিকা নিয়ে আলোচনা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D