৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। মানুষের অর্থনৈতিক ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দারিদ্রতার অভিশাপ থেকে জাতি মুক্তি পেয়েছে।’
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে ক্ষমতায় গেলে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে।
শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র আনসার সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচারে মেতে উঠেছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে থাকার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান। তিনি নিজেও নৌকা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত হবে না, নৌকা নিয়েই নির্বাচন করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,প্রতিমন্ত্রীর ছেলে শাহাদাৎ মান্নান, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মাদ আলী, আনসার ভিডিপি সদস্য শিউলি বেগম প্রমুখ।
পরে ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যাগে হতদরিদ্র ৫ শতাধিক আনসার সদস্যদের মধ্যে ৫ কেজি চাল,১ কেজি ডাল,৫লিটার তৈল,এক প্যাকেট মোমবাতি ও এক প্যাকেট দেয়াশলাই দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D