৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮
জকিগঞ্জ সংবাদ দাতা : জকিগঞ্জে বহুল আলোচিত সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জাফরুল ইসলামের বিরুদ্ধে সাবেক সভাপতি মো: আব্দুশ শহিদ কর্তৃক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর ও সরকারী বিভিন্ন দপ্তরে দাখিলকৃত দুর্নীতি, অনিয়মের অভিযোগের বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ গতকাল জকিগঞ্জ পৌর শহরস্থ সোনার বাংলা কনফারেন্স সেন্টারে এক বৈঠক করেছেন। এই বৈঠকে সমিতির বর্তমান সভাপতি মো: জাফরুল ইসলাম সমিতির সকল কাগজপত্র দলিল দস্তাবেস ও মাসিক সভা গুলোর রেজুলেশন কপি ও সরকারি অডিটের মূল্যায়ন রিপোর্ট উপস্থিত সকলের সম্মূখে উপস্থাপন করেন। গণ্যমান্য ব্যক্তিগণ সকল কাগজ পত্র যাচাই-বাচাই করেন। দেখা যায় যে সোনার বাংলা বহুমূখি সমবায় সমিতি লি: সমবায় আইন বিধি ও সমিতির গঠন তন্ত্র মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। কোন প্রকার অনিয়ম দূর্নীতির সাথে বর্তমান সভাপতি মো: জাফরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। এ সময় সমিতির সভাপতি জানান সাবেক সভাপতি মো: আব্দুশ শহিদ সভাপতি থাকাবস্থায় সমিতির ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করেছেন। অপরদিকে আমার ব্যক্তিগত পাওনা টাকা আদায় করতে না পেরে আদালতে তাহার বিরুদ্ধে মামলা দায়ের করায় তিনি আমার বিরুদ্ধে ও সমিতির অগ্রযাত্রাকে ধমিয়ে রাখার জন্য বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। সোমবার বিকাল ২ টায় সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, বিশিষ্ট্র ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব নজরুল ইসলাম, প্রবিন মুরব্বি আব্দুস সাত্তার, জাতীয় পাঠির অন্যতম নেতা বুরহান উদ্দিন মুক্তা, হোসেন আহমদ বছল, ব্যবসায়ী ডা. জালাল উদ্দিন, মস্তকিম আলী, কামরুল ইসলাম, আব্দুল হান্নান হানু, মছমন খান, রুবেল আহমদ, বাবুল আহমদ বাবুল প্রমূখ বক্তারা সোনার বাংলা সমিতির সভাপতির বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সকলকে এই অপপ্রচারে কান না দেয়ার আহবান জানান ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D