৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮
ট্রাফিক ক্যাম্পেইনের প্রথম দিনে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে বিক্রি করা হয় ১৮টি হেলমেট ও ৬টি লুকিং গ্লাস। এছাড়া, দিনভর বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে ২১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আটক করা হয় ১০টি মোটর সাইকেলসহ ২৬টি যানবাহন।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ। পর একটি বর্ণাঢ্য র্যালি শহীদ মিনার থেকে জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় ক্যাম্পেইনে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন পুলিশ কর্মকর্তারা। পরে নগরের চৌহাট্টা, আম্বরখানা, সুরমা মার্কেট পয়েন্ট, রিকাবীবাজার, নাইওরপুল, হুমায়ুন রশিদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ট্রাফিক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ডিবি) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বড়–য়া, কোতোয়ালী থানার এসি কাউসার দস্তগীর, এসি (ট্রাফিক) পলাশ রঞ্জন দে, এসি আশিদুর রহমান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক হানিফ মিয়া, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক শামসুজ্জামান, ফারহানা ইয়াসমিন ও নাজরুল হক, নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল ও জেলার সাধারণ সম্পাদক লোকমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান, এখন থেকে প্রতি সপ্তাহে শনিবার ট্রাফিক ক্যাম্পেইন করা হবে। রোভার স্কাউটরা পুলিশকে সহযোগিতা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D