২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
আগামী রবিবার বিকেল ৩টার দিকে সচিবালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎ করবে।
শায়রুল কবির খান বলেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’
এর আগে শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি। একই সঙ্গে তার চিকিৎসার দাবি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে গত বুধবার এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D