৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
২ সেপ্টেম্বর ২০১৮, রোববার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় রামধাবাজারস্থ তেমূখি দলিও কার্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীন বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সমর্থন দরকার। পাশাপাশি এই আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও দর্শন জনগণের সামনে তুলে ধরতে হবে।ঐক্য গড়ে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলন তীব্রতর করে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত ও অবৈধ সরকার উৎখাত করতে হবে।
তিনি তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন’সহ সকল নেতা কর্মীকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক ধারায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকাররের কাছে জোর দাবি জানান।
এদিকে সভায় নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আবুল কাহের শামীমকে মনোনয়ন দেয়ার জন্য দলের সংশ্লিষ্ট হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন এই সাবেক ছাত্রনেতা ।
১নং আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিম আহদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ১নং আলীনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লাইছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, সামছ আহমদ, মনির উদ্দিন, চারখাই ইউনিয়ন যুবদলের সভাপতি বাবর আহমদ চৌধুরী, লাউতা ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল আহমদ, ১নং আলীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন আহমদ চৌধুরী, ১নং আলীনগর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ সাবুল, মোঃ আনোয়ার, আলী হোসেন, সরফ উদ্দিন, আলতা, রুবেল, ফয়সল, রেজা, ফাহিম, রাজা, আজাদ, জাবেদ প্রমূখ ।
এছাড়াও ১নং আলীনগর ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাএদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D