৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার : বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা যুবদল নগরীতে মিছিল করেছে।
শনিবার বিকাল ৩টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সভায় মিলিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সাথে মাথা নতো করেনি। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসাবস করে।
তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের শপথ এই গণবিরোধী, ফ্যাসিস্ট সরকার, যারা মানুষের অধিকার হরণ করে নিয়েছে, সেই অবৈধ দানবকে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্রের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাওয়া।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক, জালালাবাদ থানা যুবদলের আহবায়ক ফারুক আহমদ, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বিমান বন্দর থানা যুবদলে যুগ্ম-আহবায়ক মঈন উদ্দিন, জালালাবাদ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান আহমদ জুয়েল, রফিক উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, মাছুম আহমদ লশকর, আব্দুস সাহিদ, এমদাদুল হক চৌধুরী জুয়েল, তাজির আলি, হাবিবুর রহমান, রুস্তুম আলী, এইচ এম দিলোয়ার, সামসুল ইসলাম, আব্দুস সালাম, আলী আহমদ, দিলোয়ার হোসেন রাফি, খালেদ আহমদ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন দিলু, লোকমান হোসেন,আলমগীর হোসেন, সাহেল আহমদ, শাহীন মিয়া, লিজু আহমদ, জুনেদ মিয়া, মাহিদুল ইসলাম, রুকন আহমদ, জহিরুল ইসলাম, আব্দুল মালিক, শানু শিকদার, এহসান আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, আঙ্গুর আলী, সাইচ্ছা মিয়া, সাবুল আহমদ, পংকি মিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D