৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮
সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন সরকার। তাদের অধীনে দেশের মানুষের জীবন আজ হুমকির মুখে। তবে তারা জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে সাথে নিয়ে বিএনপির গণআন্দোলন ঠেকানোর শক্তি কারো নেই।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য বিএনপি নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ শত বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এবং বিএনপিকে জয়ী করবে। যার প্রমাণ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে আওয়ামী লীগ ভোট জালিয়াতি, সেন্টার দখল, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করেও বিএনপি প্রার্থীর বিজয় ঠেকাতে পারেনি। আগামী সংসদ নির্বাচনেও পারবে না। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে গোলাপগঞ্জের শরিফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শরিফগঞ্জ বাজারে আয়োজিত ৮ ও ৯নং ওয়ার্ডের কর্মী সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমিরুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- সিলেট জেলা কৃষকদলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুছাব্বির।
ইউনিয়ন বিএনপি নেতা কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক নুমান উদ্দিন মুরাদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক আল মাহমুদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রজিউর রহমান টুনু, সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহ-সভাপতি রফিক উদ্দিন।
ছাত্রদল নেতা রিপন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সহ-সভাপতি বদরুল আলম, উপজেলা বিএনপি নেতা শেখ তারেক বারি এমি, জেলা ছাত্রদল নেতা আব্দুল হামিদ চৌধুরী, থানা ছাত্রদল নেতা ডালিম আহমদ, যুবদল নেতা রশিদ আহমদ প্রমুখ।
এদিকে, অনুষ্ঠানে শরিফগঞ্জ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের কৃষক দলের ৩১ সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। ৮নং ওয়ার্ডে রফিক মিয়াকে সভাপতি, লকুছ মিয়াকে সাধারণ সম্পাদক এবং এমাদ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ৯নং ওয়ার্ডে জিতেন্দ্র দাশকে সভাপতি, ছালামত আহমদকে সাধারণ সম্পাদক ও জুনাব আলিকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D