২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
পরে প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শনিবার ভোরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন, বিকাল ৩টায় ঢাকায় জনসভা অনুষ্ঠান, এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের জায়গা ব্যবহারের জন্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন বিএনপি, পরদিন রবিবার বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ।
এছাড়া সারা দেশে দলের সকল মহানগর-জেলা-উপজেলা, ইউনিয়ন শাখাগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিজস্ব কর্মসূচি পালন করা হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ , আসাদুল করীম শাহিন, আবদুল আউয়াল খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ,বেলাল আহমেদ, হুমায়ুন কবীর, মহানগর ঢাকার কাজী আবুল বাশার, মীর হোসেন মীরু, এজি এম শামসুল হক, এবিএম আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, সাদরেজ জামান, মহিলা দলের সুলতানা আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D