২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮
বিএনপি-জামায়াত-খালেদা বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহন করে বলেই ওদের সঙ্গে মিটমাট, সমঝোতা বা আলোচনা হতে পারে না। তাছাড়া নির্বাচন বা গণতন্ত্রের উছিলায় এ অপশক্তিকে হালালও করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাসদ সভাপতি বলেন, সমাজ-রাজনীতি-ক্ষমতা থেকে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের নির্বাসনে দিতে হবে। পঁচাত্তর সালের পর বিএনপি-জামায়াত-খালেদাচক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র-হত্যা-খুনের অপরাজনীতি করছে। তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনীদের পক্ষে উল্লাস, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে, এদের ক্ষমা নেই।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শাহ জিকরুল আহমেদ, নুরুল আখতার, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবয়াদুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D