৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮
১৩ আগস্ট ২০১৮, সোমবার : সাবেক ছাত্রদল নেতা, সিলেট মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদের পিতা বিশিষ্ট ব্যাবসায়ী আনফর আলী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি সকাল সাড়ে ৭টার সময় লালাবাজারস্থ নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন।
আজ বাদ আসর সাড়ে ৫টায় মরহুমের নামাজের জানাজা লালাবাজারস্থ স্থানীয় কাতাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মরহুমের আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীসহ দলের সবাইকে জানাজায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের শোক
সিলেট মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদের পিতা বিশিষ্ট ব্যাবসায়ী আনফর আলী’র মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D