২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ চৌদ্দগ্রামে বাসে বোমার ঘটনায় কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
ফলে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছিলেন।
গত ৬ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।
এর বিরুদ্ধে আবেদনের পর ৭ আগস্ট চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ৯ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
আদালতে খালেদার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D