২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
‘বিএনপি এখন নিজেদের কে পাগলা কুকুর ভাবছে। যদি নিজেদের পাগলা কুকুর ভাবেন তাহলে আওয়ামী লীগ নয় দেশ বাসি আতংকে থাকবে। দেশের মানুষ পাগলা কুকুরকে প্রতিহত করবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।
শনিবার ধানমন্ডি ৩২ নাম্বার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সংবাদ সম্মেলন করে বলেছেন আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে বিএনপির আতঙ্কে ভুগতে শুরু করছে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের পতন করা যাবে না। আলোচনায় আসতে হলে আগে ষড়যন্ত্র ছাড়েন, তার পরে আলোচনায় আসতে হবে।
জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নির্দেশনা পরিকল্পনায় জড়িত ছিল, তিনি পাকিস্তানিদের কথায় এদেশের মানুষকে হত্যা করে, গ্রামের পর গ্রাম ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন। এ জন্য তিনি পাকিস্তানের তরফ থেকে ধন্যবাদও পেয়েছেন এবং তার ছেলেরা নিরাপদ আছে বলে তাকে একটি চিঠিও দেয়া হয়েছিল পাকিস্তানের কাছে থেকে।
সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সাথে বিএনপি জামায়াতের চার থেকে পাঁচ শতাধিক ছাত্রশিবির, ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করতে আসলে তাদের নেতাকর্মীরা প্রতিহত করে। কিন্তু বিএনপি জামাতের লোকজন সরকার পতন করার পায়তারা করেছিল। ওই হামলার বাধা দিতে গেলে আমাদের দলের স্বেচ্ছাসেবকলীগ এক কর্মীর চোখ নষ্ট হয়ে যায়। তাতে গুজব ছড়িয়ে সুযোগ নিতে চেয়েছিল বিএনপি। যারা গুজব ছড়িয়েছে এরকম পাঁচ আইডি সনাক্ত করেছে বলে মন্তব্য করেন।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D