৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
রাফিক সপ্তাহ উপলক্ষ্যে সিলেটে ষষ্ঠ দিনের মতো তৎপর ছিল পুলিশ। আজ শুক্রবার ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ৩১৬টি মামলা দায়ের করেছে পুলিশ। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হয়।
সিলেট ট্রাফিক বিভাগের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ষষ্ঠ দিনে ৩১৬টি মামলার বিপরীতে ১ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাগজপত্র না থাকায় ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহের ছয়দিনে ২ হাজার ২৬০টি মামলা দায়ের করা হয়েছে। কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে ৮৩ মোটরসাইকেল। জরিমানা করা হয়েছে মোট ১২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা।
গত রোববার থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D