২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়েছে। এ বিষয়ে শুনানি শেষে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহার আদালত মামলার শুনানি শেষে এ নির্দেশ দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
মামলার অপর দুই আসামি হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে নাশকতা সৃষ্টির জন্য গত ৪ আগস্ট আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীর নির্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে জনৈক বিএনপির কর্মীর নওমীকে কর্মীদেরকে নিয়ে ঢাকা এসে ওই আন্দোলনে নেমে পড়তে বলেন। ওই নির্দেশনার মাধ্যমে তারা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিলেন।
এ ছাড়া আসামি মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী ওই আন্দোলনে তাদের কর্মীদের ঢুকিয়ে দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতা ঘটিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D