২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মহাম্মদ এরশাদ বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষ শিক্ষার্থীদের শিখিয়ে দেয়নি। দেশবাসীই তাদের সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের দাবি কার্যকর না করে বরং শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত করা হচ্ছে তা দুঃখজনক।
শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় সড়ক মহাসড়কে যানবাহন না চললেও নিরাপদ সড়কের দাবিকে পরিবহন শ্রমিকদের কাছে মাথানত না করারও পরামর্শ দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এর আগে শুক্রবার এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একমাত্র বিচার মৃত্যুদণ্ড হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D