৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
৩১ জুলাই ২০১৮, মঙ্গলবার : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অসুস্থ হয়ে দীর্ঘদিন দেশের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন।
মঙ্গলবার সকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
তিনি ২০ জুলাই উচ্চ রক্তচাপ ও ডায়বেটিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শের জরুরী ভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধিন থাকার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বদরুজ্জামান সেলিম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খী ও নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D