৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
সিলেটের একটি কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন প্রায় ২০ জনের বিশে ভোটার। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ বলেও দাবি করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) বেলটা ১১টার দিকে নগরীর কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। স্থানীয় ভোটার জানান, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা জাট ভোট দিয়ে কেন্দ্রে ঢুকলে জামায়াতের প্রার্থীর সমর্থকরা বাধা দেন। এতে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও গুলি করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ভোটার আহত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D