৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
ভোটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ জানানো হবে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুরে তাঁর কুমারপাড়াস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
আরিফুল বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে রবিবার রাতে আটক করা হয়েছে। নেতা-কর্মীদের বাসা-বাড়িতে প্রতিনিয়ত অভিযান-তল্লাশী চালানো হচ্ছে। এ অবস্থায় তাঁর নেতা-কর্মীরা শংকিত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওপর যত ধরণের নির্যাতন আসুক না কেন, আমরা ভোটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ করবো।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না, নগরবাসীকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বলেন, এ সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে এর দায়ভার অবশ্যই নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তিনি বলেন, সিলেটের একটি অতীত ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য বজায় রাখা সকলের দায়িত্ব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D