মাদকের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে : র‍্যাব মহাপরিচালক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। শুধু মাদক সেবনকারী বা ব্যবসায়ী নয় মাদকের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। ছাত্রছাত্রীদের মাদকের কুফল বর্ণনা করে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত মাদকবিরোধী মহাসমাবেশ ও কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৪টায় লাউড়েরগড় আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু এহসান, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হুসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার ও মোশারফ হুসেন।

কনসার্টে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের মোহন, শামীম আহমেদ, পল্লবী দাস মৌ, রপম আখঞ্জি, ও সুকেশ দাস।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, অনুপম রায়, মুজিবুর রহমান, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, সুখাইর রাজাপুর ইউপি চেয়ারম্যান আমানুর রাজা, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সজীব আহমদ সজল, এস এম সাইদুর রহমান, আবুল বাশার জুয়েল, নাবিদ হাসান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট