৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের স্মরণ করেন। সিলেটের সকল প্রবীন রাজনীতিবীদ এবং মুক্তিযোদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিদেবন করেন এবং সিলেটে অকালে চলে যাওয়া সকল সাংবাদিকদের স্মরণ করে নির্বাচনী ইশতেহার ঘোষান করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। সিলেটে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের সহযোগিতা চাই।
সিলেট নগরকে ডিজিটাল নগর হিসেবে গড়ে তোলাসহ ৩৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
আজ বুধবার নগরীর মির্জাজাঙ্গালস্থ কামরানের নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই ইশতেহার প্রকাশ করেন।
ঘোষিত ইশতেহারে কামরান উল্লেখ করেন, ডিজিটাল বাংলাদেশের ভিত্তিকে আরো মজবুদ করতে সিলেট নগরের উন্নয়ন সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা করা হয়েছে।
কামরানের ঘোষিত প্রস্তাবনার মধ্যে রয়েছে সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এবং কলেজিয়েট স্কুল স্থাপন করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু করা হবে শিক্ষাবৃত্তি। সেই সাথে ভোলানন্দ নৈশ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করা হবে।
কামরান বলেন, নগরকে যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। তৈরি হবে লিংক রোড। ট্রাফিক সিগন্যাল লাইট, ফুট ওভার ব্রিজ, প্রশস্ত ফুটপাত এবং আধুনিক বাস টার্মিনালও নির্মাণ করা হবে।
নগরীতে আলাদা সাইকেল লেন স্থাপন করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেন দুই বারের এই সিটি মেয়র।
জলাবদ্ধতা নিরসনে খাল ও ছড়া খনন, সুরমা নদী ড্রেজিং, গ্যাস সংযোগ প্রদান চালু,ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংস্কার, নতুন প্ল্যান্ট স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে বিশেষায়িত স্থাপনা ও আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করেন কামরান।
বর্তমান কারাগারের স্থানে আধুনিক নগর পার্ক স্থাপন করার আশ্বাসও কামরানের ইশতেহারে উল্লেখ করা হয়।
কামরান বলেন, নগরীতে যাতায়াতের জন্য আধুনিক নগর পরিবহণ চালু করা হবে সেই সাথে নারীদের জন্য আলাদা পরিবহণ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী ইশতেহার পাঠের সময় কামরানের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D