৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
২৪ জুলাই ২০১৮, মঙ্গলবার : আগামী ৩০জুলাই সিসিক নির্বাচন ঘিরে সরব আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এসল্ট মামলায় আসামী হলেন বিএনপি নেতারা।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা’সহ প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ‘পুলিশের কাজে বাধা প্রদানের’ অভিযোগে রবিবার মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ফয়েজ আহমদ এই মামলা দায়ের করেছেন।
মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখ করা আসামিরা হচ্ছেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক, মহানগর বিএনপির সহ-সভাপতি ডাঃ নাজমুল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম আহমদ নাদিম, এনামুল হক, কয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মুক্তা আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সহ-সম্পদক নাইম আহমদ, আব্দুল কাদের মালেক, এমরান চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনিম লস্কর, নিলু মিয়া, সায়মন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন, বদরুল আজাদ রানা, নজরুল ইসলাম, শেখ আল মামুন রাজু, দক্ষিণ সুরমা বিএনপির সেক্রেটারি শামীম আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আজমল বখত সাদেক, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন, মীর্জা মতি, মহানগর ছাত্রদল নেতা সুদিপ জ্যোতি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক ও হাবিবুর রহমান।
এদের মধ্যে পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও ছাত্রদল কর্মী এনামুল হককে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরন করেছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে নগরীর ঝালোপাড়া থেকে রাসেল আহমদ ও সুমন আহমদ নামে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি জানতে পেরে শনিবার উপশহরস্থ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির মেয়র প্রার্থী আরিফ। প্রায় দুই ঘন্টা সড়কে বসে তারা দুই কর্মীকে ছেড়ে দেয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এরপর মেয়র প্রার্থী আরিফ’সহ বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
ঐ ঘটনায় ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগ এনে মামলা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D