৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পক্ষে সোমবার প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আনাম চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।
সোমবার দুপুরে তারা নগরীর জালালাবাদ ও পশ্চিম পীরমহল্লা এবং বাদ জোহর নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া, কলাপাড়া এবং লন্ডনী রোডে গণসংযোগ করেন। এ সময় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীও তাদের সাথে ছিলেন।
গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আরিফুল হক চৌধুরী মানুষের জন্য চিন্তা করেন। নগরীর উন্নয়নের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আড়াই বছরের বেশি সময় জেল খেটেছেন। মূলত একটি সুন্দর নগরীর গড়ে তোলার মিশন নিয়ে কাজ করেছেন বলেই তিনি সরকারের কাছে অপরাধী হয়েছেন। যারা তাঁেক বন্দি করে উন্নয়ন বাধগ্রস্ত করেছিল, আপনাদের ভোটের ম্যাধমেই তার সমুচিত জবাব দিতে হবে। ষড়যন্ত্রকারীদেরকে বুঝিয়ে দিতে হবে, সিলেটের মানুষ অন্যায়কে কখনো ছাড় দেয় না। গণসংযোগকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আপামর জনতার প্রতি উদাত্ত আহবান জানান।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, আমার প্রতি আপামর জনতার ভালোবাসা দেখে আমি অভিভূত। এই ভালোবাসা আমার দায়বদ্ধতাকে বাড়িয়ে দেয়। এই দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে তথা নগরীর উন্নয়নে শ্রেষ্ঠ কাজটি উপহার দিতে চেষ্টা করি। আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সেবার মাধ্যমে নগরীর যাবতীয় সমস্যা-সমাধান করে একটি সুন্দর ও আধুনিক নগরী উপহার দেবো। গণসংযোগকালে তিনি ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়িার করে বলেন, আপনারা যারা অতি উৎসাহী হয়ে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার পায়তাঁরা করছেন তারা নিজেরা খাল কেটে কুমির আনছেন। এই সিলেটে কেউ অন্যায় করে পার পায় না। তাকে অবশ্যই শাস্তি পেতে হয়।
গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ,মানিক মিয়া, সহ সভাপতি বদরুল ইসলাম সাধারণ সম্পাদক এম. মখলিস খান, সাংগঠনিক সম্পাদক কাজী নঈমুল ইসলাম, বিএনপি নেতা জামাল আহমদ খান। এছাড়া গণসংযোগকালে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D