সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল-সমাবেশ

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবীতে নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবকদল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার বিকালে নগরীর চৌহাট্রা থেকে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীরা।

মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল‘র পরিচলানায় সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সু- চিকিৎসার দাবি করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট