৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮
শহরতলীর শাহপরাণ থানার টুলটিকরে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানিয়েছেন,শনিবার দিবাগত রাত ৩টার দিকে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত কার্যালয়টিতে আগুন দেখতে পান তারা।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রন করেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, তারা আগুন নিভাতে সক্ষম হলেও নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট, পর্দাসহ জরুরী কাগজপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, এবারের নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ অবিলম্বে দুস্কৃতিকারীদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মামলাদায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D