৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
প্রশাসন হস্তক্ষেপ না করলে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু।
তিনি এও বলেন, ‘সিলেটের মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করলেও কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার ব্যাপারে আমাদের আশ্বস্থও করেছেন। এতে করে বুঝা যায়, আরিফুল হক চৌধুরীকে জনগণ কত ভালোবাসে।’
শনিবার সিলেট জেলা কৃষকদলের উদ্যোগে নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সহ-সভাপতি এম এ মোছাব্বির, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মুজাহিদ, সিলেট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোতাহির আলী, সাংগঠনিক সম্পাদক এম এ জব্বার, সহ-সভাপতি মনির উদ্দিন, আব্দুশ শহীদ মাশুক, মহানগর কৃষকদলের আহ্বায়ক এডভোকেট নূরজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পুতুল, সুনামগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি আ স ম মিছবা, সাধারণ সম্পাদক খালিদ, ওসমানীনগর থানা বিএনপি নেতা ছালিক, আম্বরখানা বাজার কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুলী প্রমুখ।
এছাড়া গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সিলেটের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D