৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮
২১ জুলাই ২০১৮, শনিবার : দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে প্রচারণা চালানো দুই কর্মীকে আটকের করা হয়েছে-এমন অভিযোগ করে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা।
প্রচারণা বাদ দিয়ে শনিবার বিকেল পৌণে ৩টা থেকে তারা উপশহরস্থ উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ সিলেটের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে। কোনো মামলা-ওয়ারেন্ট ছাড়াই আমার কর্মীদের ধরপাকড় করছে। সিলেটে এই ধরণের কর্মকান্ড সহ্য করা হবে না। আমরা এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
আরিফ’সহ ধানের শীষের কর্মী-সমর্থকদের দাবি, শুক্রবার রাতে নগরীর ঝালোপাড়া ১০৮নং বাসা থেকে রাসেল আহমদ ও সুমন আহমদ নামক তাদের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে দক্ষিণ সুরমা থানা পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলেও আরিফুল হক চৌধুরী’সহ বিএনপি নেতাকর্মীদের দাবি রাসেল ও সুমনকে উপশহরস্থ ডিবি পুলিশের কার্যালয়ে তাদের নিয়ে আসা হয়েছে।
অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সহ সভাপতি ডা. নাজমুল হক, ছালেহ আহমদ খসরু, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী’সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D