৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮
যাদুকাটা নদীতে রাতের আধারে আবারও কয়েকদিন যাবৎ প্রায় অধর্শতাধিক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট মহল যাদুকাটা নদীর সোহালা-ঘরেরঘাট থেকে বিন্নাকুলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা ঝুরে অভ্যাহত নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছে। যার ফলে যাদুকাটা নদীতে ককর্মরত প্রায় লক্ষাধিক বারকী শ্রমিক কাজ না পেয়ে বেকার হয়ে পরেছে। এবং তাদের পরিবার পরিজন নিয়ে কয়েক মাস ধরে খেয়ে না খেয়ে কোন রকম দিনাতিপাত করছে। আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে পাড়ি দিচ্ছে শহর মুখী। কেউ কেউ আবার তাদের নদীতে কাজ না থাকায় তাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের পড়া লেখা বাদ দিয়ে বিভিন্ন মেইল কারখানাসহ খেতে খামারে কাজ করাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে প্রশাসনের লোক দেখানো অভিযানে দু’এক দিন বন্ধ থাকলেও আবার কোন এক অদৃশ্য কারণে আবার চালু হয়ে যায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। স্থানীয় সুশীল সমাজের অভিমত, যদি দ্রুত যাদুকাটা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে রাতের আধারে বালু উত্তোলন বন্ধ না করা হয়। তা হলে এ এলাকায় আবারও অতীতের ন্যায় চুরি -ডাকাতি’সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাবে। তাই রাতের আধাঁরে ড্রেজার মেশিন দিয়ে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করনে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছে এ অঞ্চলের সর্বস্তরের জনগণ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D