মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের আকমল’সহ চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের আকমল’সহ চারজনের মৃত্যুদণ্ড

ঊনশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইবুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার একই ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

এদের মধ্যে আকমল আলী ছাড়া অন্যরা পলাতক। আকমল আলীকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আসামিরা সবাই মৌলভীবাজারের রাজনগর থানার বাসিন্দা।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৩ মার্চ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে আসামিদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট