সিসিক নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় ধানের শীষের প্রচারণায় যুবদল

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

সিসিক নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় ধানের শীষের প্রচারণায় যুবদল

১৬ জুলাই ২০১৮, সোমবার : সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে গতকাল রোববার (১৫ জুলাই) দিনব্যাপী সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ প্রতিদিনের মতো ধারাবাহিক গণসংযোগ, প্রচারণা ও সমাবেশ করেন। বিকাল ৩টা থেকে শুরু করে নগরীর বালুচর আরামবাগ, খরাদিপাড়া, লাকড়িপাড়া, শিবগঞ্জ, মিরাবাজার, নাইরপুরপুল ও বন্দর বাজার সিটি পয়েন্টে গণসংযোগ শেষে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গাজীপুর ও খুলনার মতো নির্বাচন সিলেটের মাটিতে হতে দেওয়া হবে না, এই শহরটি আধ্যাত্মিক শহর। এই শহরে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) সহ ৩৬০ ওলি আউলিয়ার পূণ্যভূমি। এখানে কোন বেয়াদবি, অন্যায় মেনে নিবেনা সিলেটবাসী। জনগন ধানের শীষের বিজয়ের মালা ছিনিয়ে আনবেই।
নেতৃবৃন্দরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে ক্যাঙ্গারো কোর্টে দেয়া সাজার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক তুখড় যুবনেতা মামুন হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায়ী ঘন্টা বাজানো হবে। নগরবাসীর কাছে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষে ভোট চান যুবদল নেতৃবৃন্দ।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদলের পরিচালনা ও সমন্বয় কমিটির আহবায়ক জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পরিচালনা ও সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, যোগাযোগ সম্পাদক আলাউদ্দিন আলাই, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব মেম্বার, জেলা ও মহানগর যুবদল নেতা সামছুল ইসলাম টিটু, খসরুজ্জামান খসরু, আব্বাস উদ্দিন চেয়ারম্যান, সাহেদ উদ্দিন সাজু, মুহিবুর রহমান মহির, হাফিজুর রহমান, আব্দুল হক, সেমাদ উদ্দিন, আব্দুর রউফ, আলী আহমদ, মিসবাহ উদ্দিন, বাবুল আহমদ, আঙ্গুর আলম, আব্দুস সাহিদ, মোজাম্মেল আলী সাদ্দাম, আব্দুল আহাদ, মাহবুব আলম, সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন, আবুল কালাম, সেলিম আহমদ, খালেদ আহমদ, নজরুল ইসলাম, ফারুক আহমদ, পাখি মিয়া, আফজাল হোসেন, মহি উদ্দিন তালুকদার মিলন, ইয়াহিয়া বিন আনোয়ার চৌধুরী, নুরুল হুসেন সুজন, জাহেদ আহমদ, জয়নাল আহমদ, মাহবুব আলম, হাফিজ আহমদ সুজন, গোলাম রব্বানী বুলবুল, আবুল হোসেন চৌধুরী, রুহুল আমিন, মিসবাহ আহমদ, কিবরিয়া, আমীর আব্দুল্লাহ, আবু রায়হান, পাবেল, মিজানুর রহমান, লায়েক আহমদ, শাহিদ আহমদ, রায়হানুল হক ইমন, জাকির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট