|
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৮
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুুশদী লুনা বলেছেন, উন্নয়ন ও গনতন্ত্রের মুক্তির প্রতীক ধানের শীষ। ধানের শীষ হলো শান্তির প্রতীক। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় রয়েছেন, নিখোঁজ রয়েছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী। তাই খালেদা জিয়ার মুক্তি ও এম ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
তিনি শনিবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর এলাকায় ২০ দলীয় জোট মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ শেষে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় লুনা বলেন, শান্তির প্রতীক ধানের শীষ নিয়ে সিলেটবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে উন্নয়নকে, সমৃদ্ধিকে, শান্তিকে বজায় রাখার জন্য এবং আজকে যারা অরাজকতা সৃষ্টি করছেন তাদের হাত থেকে সিলেটকে রক্ষা করার জন্য সিলেটের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।
পথ সভায় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসীর একজন সেবক হিসাবে এতো দিন আপনাদের পাশে থেকে নগরীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। নগরীর জলাবদ্ধতা নিরশন, রাস্তা প্রশস্থকরণ, পানীয় জলের সমস্যা দুরীকরণ, নগরীকে একটি আধুনিক মানসম্পন্ন নগরী গড়তে চেষ্টা করেছি। তাই আগামী ৩০ জুলাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।
তিনি আরো বলেন, এই নির্বাচন স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে সরকার পরিবর্তন হয়না। তাই সকলকে এ বিষয়টি খেয়াল রেখে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। তিনি বলেন, এই নগরীতে কোন অরাজকতা করতে দেয়া হবেনা। খুলনা ও গাজীপুরের নির্বাচন দেশবাসী দেখেছে। এ থেকে শিক্ষা নিয়ে জনগণ সিলেটে ধানের শীষেই ভোট দিবে। তিনি বলেন, তাই কোন ভয় ভীতি পরোয়া করবেন না। নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। প্রয়োজনে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট শেষ না হওয়া পর্যন্ত সকলকে কেন্দ্রে অবস্থান নিয়ে ফলাফল নিয়ে আসতে হবে।
পথ সভায় এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, সিলেট জেলা বিএনপি নেতা মাাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপিরর যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাত্তাহ বকশী, শাহ আলম স্বপন, আব্দুল মালেক, মো. শাহপরান, সালিক আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আব্দুস সালাম, মর্তুুজা আহমদ চৌধুরী, তালুকদার জহির আহমদ, চৌধুরী, খলিল মিয়া, লেচুু মিয়া, করিম, মিয়া, আবুল হোসেন, নজমুল ইসলাম চৌধুরী বাদল, জাফর ইকবাল তারেক, ডা. ইজ্জাত আলী, আবুল কালাম চৌধুরী, জমির উদ্দিন, হাজী শামসুল হক, কাজী আব্দুল জলিল খান, হাজী আতিকুর রহমান, মো. আফজাল হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠেেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D