৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮
সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক গতকাল সন্ধ্যায় জামিনে মুক্তি লাভ করেছেন। তার কারামুক্তিতে কারাফটকে সিলেট যুবদল এবং জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ফরহাদ আহমদ, আখতার আহমদ, লাহিন আহমদ, আব্দুল মালেক, সুমন আহমদ, মাহিন আহমদ, আমিনূল ইসলাম আমিন, এসএম পলাশ, আবির হোসেন মুহিন, জাকির হোসেন, সুমিন, মিজান,মনসুর, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ ফেরদৌস সাকের, খালেদ রাজা, মহানগর ছাত্রদল নেতা তাপস, রুম্মান, পিয়াস, রাছন, জাহাঙ্গীর, নুরুল হক, বেণু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, লিমন, দিলওয়ার হোসেন, ফারুক, সুজন, মামুন, তারেক হোসেন, রাসেল, জসীম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ জুন পুলিশের সাথে সংঘর্ষে কাজীরবাজার এলাকা থেকে বিএনপি এবং ছাত্রদলের ২২জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে আটককৃত নেতাকর্মীসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D