৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
৯ জুলাই ২০১৮, সোমবার : সিলেট নগরীর মেন্দিবাগস্থ রোজভিউ হোটেলের সম্মুখে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সম্মুখে সোমবার বিকালে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদ-বঞ্চিত নেতা-কর্মীরা। তাদের রোষানলে পড়ে সাবেক দুই ছাত্রনেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।সিলেট জেলা বিএনপি’র একজন শীর্ষ নেতা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের বিষয়টি স্বীকার করেন।
কোতয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, রোজভিউ হোটেলের সম্মুখে ছাত্রদলের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
অন্য একটি সূত্র জানায়, ছাত্রদলের দুই গ্রুপের অপ্রীতিকর ঘটনার কারণে রোজভিউ হোটেলে পুলিশ আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া অন্য নেতাদের ঢুকতে দেয়নি। এ কারণে দলের নেতারা চলে আসেন বিএনপি’র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D