৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮
নবীগঞ্জের ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের গরীব ও অসহায় প্রায় ৩’শ পরিবারের হাতে নগদ ৫শ’ টাকা করে অনুদান প্রদান করেছে গ্রেটার সিলেট ডেপেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে।
শুক্রবার সকাল থেকে বানবাসী অসহায় মানুষ ত্রাণ নিতে উমরপুর গ্রামে আসতে থাকেন। ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রেটার ডেপেলাপমেন্ট ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান।
সম্মানিত অতিথি ছিলেন-জিএসসি কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফি সুহেল আহমদ ও সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী,এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল,এডভোকেট রুহুল হাসান শরীফ,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন ,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম নিজাম উদ্দিন।
ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন,ইনাতগঞ্জের সমাজ সেবক গোলাম রব্বানী,লন্ডন প্রবাসী ফিরোজ উদ্দিন,আলাল আহমদ,ইউপি সদস্য আজির হাসান আরজু প্রমুখ।
ব্যারিস্টার আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন,এই সাহায্য খুবই অপ্রতুল। মানুষের যে বিপর্যয় তা চিন্তার বাইরে। আমরা যদি আমাদের এ প্রক্রিয়া ধরে রাখতে পারি,তাহলে বন্যা পরবর্তী পুনর্বাসনের বিষয়ে আমরা প্রচেষ্টা চালাবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D