৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘২০১৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতকর্মীদের হত্যার মত মিথ্যা প্রচারণা ছড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করা হয়েছিল। এবার সেই পরিস্থিতি নেই। জনগণ এখন কোন গুজবে বিশ্বাস করে না। তারা আওয়ামী লীগের তথা সরকারের সাথে রয়েছে।’
তিনি আরো বলেন, গত নির্বাচনে দলের মধ্যেও কিছু অনৈক্য ছিল, কিন্তু এবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ কারণে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। এ নির্বাচন নিয়ে আমাদের শঙ্কার কিছু নেই। জনগণ উন্নয়ন অগ্রগতির পক্ষে রয়েছে। তাই খুলনা এবং গাজীপুরের মতো সিলেটেও জনগণ দুর্নীতিবাজদের রুখে নৌকাকে বিজয়ী করবে।’
বুধবার সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সিলেট সিটি করর্পোরেশনের নির্বাচনী আচরণ বিধির বাধা বাধ্যকতা থাকায় নগরীর বাইরে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, ‘সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যেসব কাজ করেছেন সেটি সরকারের উন্নয়ন কাজ। কিন্তু তিনি প্রচার করছেন সেসব কাজ তিনি করেছেন। সরকার টাকা না দিলে তিনি টাকা কোথায় পেলেন। শেখ হাসিনার সরকার সিলেটের উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিলেও আরিফ তা ঠিকমত কাজে লাগাননি। তিনি ইচ্ছামতো লুটপাত করেছেন। শেখ হাসিনার সরকারের টাকা লুটপাট করে কেউ মাফ পাবেন না। দুদকের মাধ্যমে তাদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।’
বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ৯ বছরে বাংলাদেশকে তলানি থেকে মহাশুণ্যে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণে উন্নয়নের জন্য মানুষ নৌকাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আরও বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিসিক নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সহ-সভাপতি গাজী জাফর সাদেক কয়েস, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সালমা সুলতানা, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নাজিরা বেগম শিলা, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।
এছাড়া সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়ক এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D