৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আরিফুল হক চৌধুরী। সিটি নির্বাচনকে সামনে রেখে নতুন করে মেয়র পদে মনোনয়ন জমা দানের পূর্বে বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দেয়ার আগে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের সাথে দীর্ঘ বৈঠক করেন এবং তাদের কাছ থেকে বিদায় নেন আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘গত সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। দীর্ঘদিন কারাগারে ছিলাম। যত দিন দায়িত্বে ছিলাম, তত দিন মানুষের কল্যাণে কাজ করেছি। তাই আসছে নির্বাচনে মানুষ আমাকে ভোট দেবে বলে বিশ্বাস করি ‘
এসময় তিনি দায়িত্ব পালনকালে ভুল-ত্রুটির জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থণা করেন।
এদিকে পদত্যাগপত্র জমা দেয়ার পর দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারত করার কথা রয়েছে। ওখান থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেবেন আরিফ।
এর আগে বুধবার (২৭ জুন) ঢাকার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আরিফের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D