৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে কয়েকটি দোকানে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাংচুরের প্রতিবাদের বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বাবনা পয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী গোলাম হোসেনের সভাপতিত্বে ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুকির হোসেন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, সিটি মহিলা কাউন্সিল এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সমিতির সহ সভাপতি হাজী আব্দুস সত্তার, আজমল আলী মেম্বার, মোঃ রাজা মিয়া, কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শামসুল আলম, ব্যবসায়ী নেতা সুহেল রানা, লায়েক আহমদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন আহমদ, ভার্থখলা মসজিদ মার্কেট কমিটির সেক্রেটারী রেদওয়ান মিয়া, ব্যবসায়ী তানভীর হোসেন, মুমিত হোসেন, কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন রেল গেইট ব্যবসায়ী সমিতি, কাঠ ব্যবসায়ী সমিতি, স্টেশন রোড ব্যবসায়ী সমন্বয় সমিতি, চাউল ব্যবসায়ী সমিতি, লেইছ মার্কেট ব্যবসায়ী সমিতি, গ্রীন মার্কেট ব্যবসায়ী সমিতি, পূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতি, ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতি, স্টারভিউ টাওয়ার ব্যবসায়ী সমিতি, কমার্শিয়াল ব্যবসায়ী সমিতি, সেলুন মালিক ব্যবসায়ী সমিতি ও কামাল বাজার অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মে সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর দক্ষিণ সুরমার বাবনা মোড়ে কতিপয় সন্ত্রাসী কয়েকটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষয়ক্ষতি সাধন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D