৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৮
১৭ মে ২০১৮, বৃহস্পতিবার : সিলেট জেলা যুবদল নেতা গিয়াস আহমদের পিতা আব্দুল মালেক মানিক (৬০)বুধবার ১৬ মে বেলা ১টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
সিলেট নগরীর কাজিটুলাস্থ বিহঙ্গ ৬৯/১ নং বাসায় মৃত্যু বরণ করেন। গতকাল বুধবার বাদ এশা কাজিটুলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় সিলেট সিটি মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহীন, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, বিএনপি নেতা নুরুল কবির খোকন, সিলেট জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান খোকন, যুবদল নেতা সুলতান আহমদ বাবু, ফয়জুল ইসলাম, আলী হায়দার মজনু, ফরিদ উদ্দিন, আব্দুল খালিক, সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সালাম, আব্দুস সাহিদ, রুহুল আমিন, ফয়েজ আহমদ, বেলাল আহমদ, আমিরুল ইসলাম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন’সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির শাহীনের শোকঃ সিলেট জেলা যুবদল নেতা গিয়াস আহমদের পিতা আব্দুল মালেক মানিক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, ১৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহীন । গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুবদলের শোকঃ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D