বর্ণাঢ্য আয়োজনে সিলেটে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদ্যাপন

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদ্যাপন

বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৪ বছর পূর্তির দিনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদ্যাপন করলো প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব ১৪২৪। গতকাল (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে প্রদক প্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাস। উৎসবে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ^াস, তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য মুক্তাদীর আহমদ এবং লোক গবেষক ও প্রথম আলো সিলেটের প্রতিনিধি সুমন কুমার দাশ। বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর সম্মেলক সংগীত, দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, একক পরিবেশনা ও বাউল গানে বিমোহিত হয় হাজারো দর্শক। আবৃত্তিশিল্পী নন্দিতা দত্তের উপস্থাপনায় একক পরিবেশনায় ছিলেন সুষমা দাস, হিমাংশু বিশ^াস, জামালউদ্দিন হাসান বান্না, আমিনুল ইসলাম চৌধুরী, জ্যোতি ভট্টাচার্য্য, বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্ত্তী, শামীম আহমদ, অংশুমান দত্ত অঞ্জন, জামাল আহমদ, পংকজ দেব, ইকবাল সাঁই, তন্বী দেব ও পলা দাশ গুপ্ত (জুঁই)। শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিচালনায় ছিলেন যথাক্রমে পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ, অরুণ কান্তি তালুকদার, জ্যোতি ভট্টাচার্য্য, শান্তনা দেবী ও প্রসেনজিৎ দে শিপলু। দলীয় পরিবেশনায় ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক বিভাগের প্রশিক্ষণার্থী, মৃত্তিকায় মহাকাল; নীলম লোকসংগীতালয়, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয় ও গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন। বর্ণিল আয়োজনে সাজসজ্জায় ছিলেন একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সকল পরিবেশনা আগত দর্শকদের মুগ্ধ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট