কমলগঞ্জের গাছ চুরির মামলায় আটক-১

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

কমলগঞ্জের গাছ চুরির মামলায় আটক-১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের বাগান বাড়ীর গাছ কেটে নেওয়ার অভিযোগে একই গ্রামের মৃত রঙ্গই মিয়ার পুত্র মঞ্জুর আলম লাড়ই (৩৫)কে তার নিজ বাড়ী থেকে আজ ১৯ ফেব্রুয়ারি আটক করেছে কমলগঞ্জ থানার পুলিশ। মামলার এজাহার সুত্রে জানা গেছে- গত ১৬ ফেব্রুয়ারি ভাদাইর দেউল গ্রামের হাজী মতিউর রহমানের বাগান বাড়ী থেকে আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায় একই গ্রামের মৃত রঙ্গই মিয়ার পুত্র নুর আলম (৪০), মঞ্জুর আলম লাড়ই (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও উজ্জল আলম (২৫)। এ ঘটনায় হাজী মতিউর রহমান বাদী হয়ে কমলগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা (নং-১৫, ১৮/০২/২০১৮) দায়ের করলে পুলিশ মঞ্জুর আলম লাড়ইকে আটক করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট