৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করা হয়েছে। উক্ত বিক্ষোভ কর্মসুচী আজ ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসুচীকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্থরের গণতন্ত্রকামী সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
গনমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- ‘রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মামলার রায়ে গণতন্ত্রের ফিনিক্স পাখি খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।
অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির আজ মঙ্গলবারের বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য সর্বস্থরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D