৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- ‘ষড়যন্ত্রমুলক মামলার রায়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন টালাবাহানা বরদাশত করা হবে না। তাঁর মুক্তির দাবীতে চলমান শান্তিপূর্ণ কর্মসুচীকে যদি সরকার দুর্বলতা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত রাজনৈতিক মামলায় সাজা প্রদানের মাধ্যমে সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার স্বরুপ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে উদঘাটন করেছে।’
শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণস্বাক্ষর কর্মসুচী উদ্ধোধনকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসুচী সকাল ১১টা থেকে শুরু হয়ে ১টায় সমাপ্ত হয়। গণস্বাক্ষর কর্মসুচী সংগ্রহ কালে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণস্বাক্ষর কর্মসুচীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আলহাজ্ব এম. এ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার সাবেক আহ্বায়ক এডভোকে নুরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি আশিক চৌধুরী, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সৈয়দ সাফেক মাহবুব, মো: মইনুল হক, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর সাংগঠনিক মুকুল মোর্শেদ, জেলা বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপী, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান, ধর্ম সম্পাদক আল মামুন খান, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, তাতী সম্পাদক অহিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু তাহের, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর মধ্যে- শেখ মু. ইলিয়াস আলী, লোকমান আহমদ, বুরহান উদ্দিন, আব্দুল মালেক, এডভোকেট ইসরাফিল আলী, ফখরুল ইসলাম, এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন জয়, কয়েস আহমদ সাগর, উজ্জল রঞ্জন চন্দ, সিরাজুল ইসলাম সিরাজ, রফিকুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, চৌধুরী মোঃ সুহেল, মনিরুল ইসলাম তুরণ, আব্দুর রহমান, বেলায়েত হোসন মোহন, আজির উদ্দিন আহমদ, শামসুর রহমান শামীম, হাসান মঈনুদ্দিন আহমদ ও আমেনা বেগম রুমি প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D