৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার সংশ্লিষ্ট এলাকায় বিশেষ উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দরগাহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থ ও কুটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেন।
এ প্রসঙ্গে ড. এ.কে আব্দুল মোমেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ আগ্রহে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারা চান ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার এলাকা আরো দৃষ্টিনন্দন করে গড়ে তুলা। এখানে প্রতিদিন আশা হাজার হাজার লোকের প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধি করাসহ বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবনায় রেখে একটি বাস্তবমুখি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। এতে আমাদের সকলের শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ এ স্থানগুলো সকলের কাছে যেমনি আকর্ষণীয় হবে, তেমনি এ স্থানে আগত পুরুষ ও মহিলা অতিথিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। তিনি এ কর্মপরিকল্পনা দ্রুতসময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, মতবিনিময়কালে ড. মোমেন মাজার এলাকার সৌন্দর্য বর্ধন, মহিলা এবাদতখানা সম্প্রসারণ, অজুখানার উন্নয়ন, টয়লেট জোনকে আরো বৃদ্ধি করে অর্ধশতাধিক টয়লেট ও বাথরুমে উন্নীতকরণ ও মাজার এলাকায় প্রাচীর নির্মাণসহ সার্বিক উন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। সভায় দ্রুত সময়ের মধ্যে এসকল প্রকল্পের ডিজাইন তৈরি করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়। শাহজালাল (র.) এর মাজার এলাকায় এ সকল উন্নয়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রয়োজনানুসারে এ বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে সভায় জানানো হয়।
হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া- ফাইল ছবি
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পি.কে চৌধুরী, নির্বাহী প্রকৌশলী এ.এস.এম মহসিন, সিনিয়র সহকারি প্রকৌশলী মো. এনায়েত কবির, উপজেলা প্রকৌশলী সায়ফুল আজম, দরগাহ-এ হযরত শাহজালাল (র.) এর সারেকওম, মোতাওয়াল্লী ফতেউল্লাহ আল আমান, সামুন আহমদ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D