৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছর সশ্রম কারাদ-ের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় পুলিশের বাধার কারণে মিছিল না করেই কেন্দ্র ঘোষিত কর্মসূচির ইতি টানেন নেতাকর্মীরা। তবে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।
বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডাভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, শেরেনূর আলী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ।
মিছিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা প্রদান করা হয়েছে। রায়ের কপি পাওয়ার পর আইনি ব্যবস্থায় তাকে বের করে নিয়ে আসা হবে। আর ঘটনার মোকাবেলা রাজনৈতিক ভাবেও করা হবে। নেত্রীকে জেলে ঢুকানোর পর যদি মনে করা হয় যে বিএনপি ভেঙে যাবে তাহলে অবৈধ স্বৈরাচারী সরকার ভুল করবে বলেও মন্তব্য করেন বক্তারা।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D