৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আজ প্রথম মৃত্যু বার্ষিকী । দিবসটি উপলক্ষে দিরাইয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে।
এ উপলক্ষে দিরাই উপজেলায় দলীয় ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
আজ সোমবার প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সমাধিতে পুস্পস্তবক অর্পন করবে বিভিন্ন সংগঠন।
বিশেষ সূত্রে জানা যায় সকাল ১১টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোকর্যালি বের হবে। র্যালিটি দিরাই পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনায় মিলিত হবে।
এছাড়া উপজেলার বিভিন্ন উপসানালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি, শুক্রবার ফুসফুসের সমস্যা জনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরঞ্জিত সেনগুপ্তকে। ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে প্রথমে সিসিইউতে নেওয়া হয়। পরে রাতেই তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
৫ ফেব্রুয়ারি রবিবার ভোর রাত ৪টা ২৪ মিনিটে ইহলোক ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত আইনবিদ সুরঞ্জিত সেনগুপ্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D