৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং মেম্বার শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
সোমবার সকাল সোয়া নয়টায় গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। দিদার জানান, সোমবার বিকালে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার শরীফ জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।
এর আগে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে একদফা আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক রাত সোয়া ১০টায় শেষ হয়।
৫ ফেব্রুয়ারি সিলেট গিয়ে ওইদিনই হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন বেগম জিয়া। এরপর ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন। তবে সিলেটে বেগম জিয়া কোনো জনসভা করবেন কিনা বা করলেও সেটি কোথায় হবে- সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D