৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুণ্যভূমি সিলেট সফরকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে রবিবার বিকেলে নগরীতে মোটরসাইল যোগে বিশাল স্বাগত মিছিল বের করা হয়। স্বাগত মিছিলটি দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে বের হয়ে সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারী মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মকসুদ আহমেদ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রমূলক হয়রানির পরিকল্পনা বন্ধ না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ছাত্রদল।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওলিউর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, সাবেক সহ সাধারণ সম্পাদক এহতেশামুল হক সবুজ, ফরহাদ হোসেন ও আজমল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সবেক সহ সাধারণ সম্পাদক এনামুল হোসেন, সহ সাংগঠনিক এনামুল হক, আতাউর রহমান, কবির আহমদ উজ্জল, মাহমুদুর রহমান বাবর ও আরিফুর রহমান টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ময়না, সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ুন রশীদ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাবেক সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম এ দিলোয়ার, জেলার সিনিয়র সদস্য শাহেল শাহ, মিনার হোসেন লিটন, বদরুল আলম, রায়হান আহমদ, আফজল হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সদস্যবৃন্দের মধ্যে যথাক্রমে মেহেদি হাসান সাজাই, কয়েছ আহমদ (১), কয়েছ আহমদ (২), আবু সায়েম সাকিব, রকিব আলি, এমাদ উদ্দিন, রেদোয়ান, সজিব আহমদ, ফয়সল আহমদ, মিজান আহমদ, আবু রায়হান রাজু, জাকির হোসেন, তাজুল ইসলাম, খালেদুল ইসলাম সানি, হোসাইন আহমদ, সোলেমান আহমদ সালমান, কামরুল ইসলাম, আলী আহমদ রনি, সেলিম আহমদ আসিফ, সারোয়ার হোসেন বাদল, আলী আহমদ জুয়েল, রাজ খাঁন ইমন, অলিউর রহমান ফেরদৌস, মামুন আহমদ, আব্দুল ওয়াহিদ, শরীফ আহমদ, সাজন আহমদ, খালেদুল ইসলাম মনি, তালহা আহমদ, তামিম আহমদ, রাব্বি আহমদ রবিন, আমিনুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D