৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন বাদল স্মরণে এক সভা বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি তরুণ সমাজসেবী আশরাফ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুম জসিম উদ্দিন বাদলের জীবনের বিভিন্ন দিক ও মানবিকতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, মানুষ তাঁর কর্মের মাঝে বেঁচে থাকে। প্রয়াত জসিম উদ্দিন বাদল তাঁর সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার জন্য আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। বক্তারা বলেন, জসিম উদ্দিন বাদল ছিলেন নির্লোভ, সদালাপী ও সৃষ্টিশীল একজন সাদামনের মানুষ। সামাজিক ও মানবিক কর্মকান্ডে তাঁর অবদান চিরদিন অম্লান হয়ে থাকবে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাটির কেন্দ্রীয় সহ সভাপতি ড. শহীদুল ইসলাম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আল আসলাম মুমিন, মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, এডভোকেট আব্দুল মালিক শিহাব, মির্জা বেলায়েত আহমদ লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, তারেক আহমদ এমরান আহমদ সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গৌছ, বৈদেশিক সম্পাদক নওফেল চৌধুরী, সদস্য শাহাদাত হোসেন, আম্বিয়া বেগম, এনাম আহমদ, নাঈম হোসেন চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D