৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
বিএনপি ধ্বংসাত্বক রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসছেন দেশের উন্নয়ন হয়, বিএনপি আসলে শুরু হয় হাহাকার। আমরা গাছ লাগাই , বিএনপি জামায়ত জোট গাছ কাঁটে, রাস্তা বানালে রাস্তা কাটে। বিএনপি উন্নয়নে নয় ধ্বংসের রাজনীতি করে, আওয়ামীলীগ ভাগ্য উন্নয়নের রাজনীতি করে।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে সিলেট মহানগর ও জেলা আওয়ামীলীগের আয়োজনে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপিসহ সবাই দেশের উন্নয়নের চেয়ে তাদের নিজেদের উন্নয়ন করেছে। ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামীলীগ উন্নয়ন করেছে। বিএনপি ক্ষমতায় এসে নেতাকর্মীদের হত্যাযজ্ঞ শুরু করেছে। ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা করেছে। ২০১৪ ও ১৫ সালে রাজনীতির নামে দেশে বিএনপি-জামায়ত জোট জ্বালাও পোড়াও করেছে। তারা ইসলামের নামে মসজিদ ও কোরআন শরীফ পুড়িয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা ৪৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছি।
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D