৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
শাহজালাল জিয়ারত শেষে বেলা পৌনে ১২ টার দিকে তিনি শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন।
হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যাবেন। সেখানে জিয়ারত শেষে জোহরের নামাজ ও দুপুরের খাবারের জন্য প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। বেলা তিনটার দিকে তিনি আলিয়া মাদরাসা মাঠের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হযরত শাহপরান (রহ.) এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সিলেটভিউকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D